

প্রশ্ন-উত্তর
বারবার কাপড়ে পেশাব লেগে যাওয়ার ওয়াসওয়াসা
উত্তর দিয়েছেনঃ Hm Sulayman
১ ফেব্রুয়ারী, ২০২৬
আমার সমস্যা হলো—কখনো কখনো প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব বা বীর্যজাতীয় কিছু বের হয় বলে সন্দেহ হয়। অনেক সময় নিশ্চিত না হয়ে বারবার চেক করি, পরে দেখি সত্যিই কিছু বের হয়েছে। কিন্তু সেটি প্যান্টে লেগেছে কি না, তা পরিষ্কারভাবে বোঝা যায় না। কোনো দৃশ্যমান দাগ বা চিহ্নও পাই না, তবুও মনে হয় হয়তো লেগেছে।
এই অবস্থায় যদি আমি নিশ্চিত না হই যে প্যান্টে নাপাকি লেগেছে কিনা, তাহলে কি সেই প্যান্ট পরে নামাজ আদায় করা যাবে?
দয়া করে কুরআন-হাদিসের আলোকে আমাকে সঠিক দিকনির্দেশনা দিলে কৃতজ্ঞ থাকব।
জাযাকাল্লাহু খাইরান।
বিসমিল্লাহির রহমানির রহীম।
এরকম অবস্থা হতে পারে কখনো কখনো। আবার কখনো কখনো শয়তানের কুমন্ত্রনার কারণে এমন সব চিন্তার জন্ম নেয়।
তাই প্রথম কথা হলো: যথা সম্ভব এমন কল্পনা বা ধারণা রাখবে না। সন্দেহহ করবে না। এড়িয়ে যাবে।
অগত্যা যদি কখনো প্রবল সন্দেহ হয়, তাহলে কাপড় চেক করবে। বাহ্যিক কোন নাপাকি না পেলে নাপাকি বের হয়ে কাপড়ে লাগেনি বলেই ধরে নেয়া হবে। অর্থাৎ কাপড় পবিত্র আছে বলে গণ্য হবে। অযথা মনের সন্দেহকে স্থান দেয়া যাবে না।
দলিলসমূহ:
আল আশবাহ:
"القاعدة الثالثة: اليقين لا يزول بالشك ....... شك في وجود النجس فالأصل بقاء الطهارة."
(الفن الأول:القواعد الكلية، ص:49،47، ط:دار الكتب العلمية)
فتاوی شامی میں ہے:
"(قوله: ولو شك إلخ) في التتارخانية: من شك في إنائه أو في ثوبه أو بدن أصابته نجاسة أو لا فهو طاهر ما لم يستيقن."
(كتاب الطھارة، قبيل فرض الغسل، ج:1، ص:151، ط:سعید)
সাম্প্রতিক প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রবন্ধ
Hm Sulayman - ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ২৭ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত
